গোবিপ্রবির নতুন উপাচার্য ড. মো. নাজমুস সাদাত

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিবিএসটিইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ

2026-07-21T17:34:08+06:00
2026-07-21T17:34:08+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গোবিপ্রবির নতুন উপাচার্য ড. মো. নাজমুস সাদাত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:৩৪ পিএম 
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিবিএসটিইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে তিনি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অফিস করেন।

এর আগে গত রোববার রাত ৮টার দিকে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমি কখনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না, ভবিষ্যতেও থাকব না। কেউ দুর্নীতির সঙ্গে জড়িত হলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

এর আগে একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ- যেটি আগে ঘটবে, ততদিন তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]