১৩ দিন পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

টানা ১৩ দিন বন্ধ থাকার পর অবশেষে রাঙামাটি-বান্দরবান সড়কে শনিবার (২৫ জুলাই) সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল

2026-07-25T17:35:08+06:00
2026-07-25T17:35:08+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
১৩ দিন পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৩৫ পিএম 
টানা ১৩ দিন বন্ধ থাকার পর অবশেষে রাঙামাটি-বান্দরবান সড়কে শনিবার (২৫ জুলাই) সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। একটি বেইলি সেতুর একাংশ ধসে পড়ায় গত ১২ জুলাই থেকে এই সড়কে যান চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ শেষে শনিবার থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া এলাকায় শিলক খালের ওপর নির্মিত সেতুটি বান্দরবান সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সওজের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন।

তিনি জানান, ভেঙে যাওয়া অংশের পুনর্নির্মাণ কাজ ২৩ জুলাই বৃহস্পতিবার রাতেই শেষ হয়। পরদিন ২৪ জুলাই শুক্রবার পরীক্ষামূলকভাবে অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। শনিবার সকাল থেকে সব ধরনের যানবাহনের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে।

গত ১২ জুলাই পাহাড়ি ঢলের তীব্র স্রোত এলাকায় একটি রাবার ড্যামে বাধাপ্রাপ্ত হয়ে গতিপথ পরিবর্তন করে সেতুর ওপর আঘাত হানে। এতে সেতুর একাংশ ধসে পড়ে এবং সংযোগ সড়কসহ প্রায় ১৫০ ফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক ও সেতু পুনর্নির্মাণে প্রকৌশলীরা দিন-রাত কাজ করেছেন। কাজ শেষ হওয়ায় এখন সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়েছে।

এদিকে বান্দরবান জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম জানান, বান্দরবান থেকে রাঙামাটিগামী এবং রাঙামাটি থেকে বান্দরবানগামী যাত্রীবাহী বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অনেক যাত্রী এখনো সড়ক চালুর খবর না জানায় প্রথম দিনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব বাস চলাচল নাও করতে পারে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]