সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪)

2026-07-26T15:49:50+06:00
2026-07-26T15:49:50+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাঙ্গু নদীতে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:৪৯ পিএম 
বান্দরবানের দুর্গম থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে রোববার (২৬ জুলাই) সকালে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে ৩৮ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে থানচি উপজেলার বড়পাথর এলাকায় পর্যটকবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় নৌকায় থাকা মাহিয়ান নিখোঁজ হন। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়।

পরদিন চট্টগ্রাম থেকে আসা তিন সদস্যের প্রশিক্ষিত ডুবুরি দলের সঙ্গে থানচি ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য নদীতে ব্যাপক তল্লাশি চালালেও মাহিয়ানের সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত দুর্ঘটনার দুই দিন পর নদীর স্রোতে ভেসে ওঠে তার মরদেহ।

নিহত মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা। তার বাবা মো. হেলাল উদ্দীন এবং মা মোছা. দেলোয়ারা আক্তার।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দুর্গম পর্যটন এলাকায় নৌযানের নিরাপত্তা, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রতিকূল আবহাওয়ায় নৌযান চলাচলের ওপর আরও কার্যকর নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]