গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট

2026-07-26T17:38:34+06:00
2026-07-26T17:38:34+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৩৮ পিএম 
গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার চামটা এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন— মুকসুদপুর উপজেলার হরিচর সিন্দায়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব নাগরদী গ্রামের মনীন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৪) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন ব্যাপারীর ছেলে ফয়সাল ব্যাপারী (২০)।

এসআই শামীম আল মামুন জানান, একটি মোটরসাইকেলে অচিন্ত্য ও উজ্জ্বল গোপালগঞ্জের দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অচিন্ত্য ঘটনাস্থলেই নিহত হন এবং উজ্জ্বল ও ফয়সাল গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচিন্ত্যের মরদেহ উদ্ধার করে। পরে উজ্জ্বলকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এসআই শামীম আল মামুন আরও জানান, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]