কাপ্তাই উপজেলা আ. লীগ সভাপতি ফের গ্রেপ্তার

রাঙ্গামাটি প্রতিনিধি

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য অংসুই ছাইন চৌধুরীকে

2026-07-27T16:07:11+06:00
2026-07-27T16:07:11+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কাপ্তাই উপজেলা আ. লীগ সভাপতি ফের গ্রেপ্তার
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:০৭ পিএম 
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য অংসুই ছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (২৬ জুলাই) বিকেলে শহরের চম্পকনগর এলাকার হ্যাপির মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি জসিম উদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা অংসুই ছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন-সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি অংসুই ছাইন চৌধুরী গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি জামিনে মুক্তি পান। তবে আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]