বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

2026-07-27T17:56:41+00:00
2026-07-27T17:56:41+00:00
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বাসাইলে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে ইউএনও
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:৫৬ পিএম 
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন।

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় কাউলজানী গ্রামের কাউলজানী ব্লকে কৃষকদের বাড়িতে গিয়ে তিনি এ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমত আরা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহ জামাল, কৃষিবিদ মারিয়া জান্নাতসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও তথ্য সংগ্রহের অগ্রগতি, তথ্যের যথার্থতা এবং মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি কৃষি সহায়তা ও বিভিন্ন প্রণোদনা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য সংগ্রহে স্বচ্ছতা, নির্ভুলতা ও সময়ানুবর্তিতা বজায় রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে কৃষকদেরও সঠিক তথ্য দিয়ে এ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকদের একটি হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে কাউলজানী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম গত ১৬ জুলাই শুরু হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক এবং তথ্য সংগ্রহে নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি
২ কোটি রুপির লোভও টলাতে পারেনি সাই পল্লবীকে, কারণ জানলে অবাক হবেন
বন্ধ কারখানা চালু করে বিনিয়োগ আনার পরিকল্পনা
সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো: নাহিদ ইসলাম
কাফকোর কাছ থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

সর্বাধিক পঠিত 

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের জন্য বিশেষ সেশন অনুষ্ঠিত
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
‘পাতার বাঁশরি’র পেছনের গল্প ও নিজের ভাবনা জানালেন সুনিধি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]