রাজবাড়ীতে ট্রাকের চাপায় গৃহবধূ নিহত, আহত ৪

রাজবাড়ী সংবাদদাতা

সারাদেশ

গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সামনে ট্রাকের চাপায়

2025-06-28T12:10:45+06:00
2025-07-03T11:06:48+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাজবাড়ীতে ট্রাকের চাপায় গৃহবধূ নিহত, আহত ৪
রাজবাড়ী সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১২:১০ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৫ ১১:০৬ এএম
গতকাল শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সামনে ট্রাকের চাপায় জেসমিন আক্তার (৩৫) নামে একজন গৃহবধূ নিহত হয়েছেন। তিনি ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর গ্রামের জালাল শেখের স্ত্রী। পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তাঁর দুই সন্তানসহ চারজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে ইজিবাইকে করে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন জেসমিন আক্তার ও তাঁর পরিবারের কয়েকজন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মাটি বহনকারী ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকের সব যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জেসমিন আক্তারকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ মোড় আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ বলেন, নিহত নারীর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্ত করা হবে। দুর্ঘটনার পর ট্রাকের চালক জাহিদ হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ইন্দ্র নারায়ণপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]