দক্ষিণ এশিয়ায় অপরাধপ্রবণ ও অনিরাপদ শহরের শীর্ষে ঢাকা

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের উচ্চ হার এবং ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থার কারণে তালিকার একদম শীর্ষে উঠে এসেছে

2026-08-02T14:18:23+00:00
2026-08-02T14:18:23+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
দক্ষিণ এশিয়ায় অপরাধপ্রবণ ও অনিরাপদ শহরের শীর্ষে ঢাকা
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:১৮ পিএম 
সংগৃহীত ছবি
দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের উচ্চ হার এবং ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থার কারণে তালিকার একদম শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৈশ্বিক পরিসংখ্যান ও তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘নাম্বিও’র (Numbeo) ২০২৬ সালের হালনাগাদ অপরাধ ও নিরাপত্তা সূচক বিশ্লেষণ করে এসব পাওয়া গেছে। 

সংস্থাটির তথ্য অনুযায়ী, অপরাধ সূচকে ঢাকার স্কোর ৬২ দশমিক ২। বিপরীতে, নিরাপত্তার মানদণ্ডে শহরের ঝুলিতে এসেছে মাত্র ৩৭ দশমিক ৮ পয়েন্ট। 

আঞ্চলিক পর্যালোচনায় দেখা গেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কিংবা নেপালের মতো প্রতিবেশী দেশগুলোর প্রধান শহরগুলোর অবস্থা নিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রণের বিচারে ঢাকার চেয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।

নাম্বিওর মূল্যায়ন অনুযায়ী, বিশ্বের বড় বড় শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে ঢাকার বৈশ্বিক অবস্থান ৫৯তম। যার অর্থ বিশ্বের সবচেয়ে বেশি অপরাধপ্রবণ শীর্ষ ১৫ শতাংশ শহরের তালিকাতেই স্থান পেয়ে গেছে বাংলাদেশের রাজধানী। 

সূচকে উল্লেখ করা হয়, ঢাকার বাসিন্দারা বিশেষ করে রাতের বেলা চলাচল করতে চরম নিরাপত্তাহীনতায় ভোগেন এবং প্রতিনিয়ত নানা ধরনের অপরাধের আশঙ্কায় থাকেন।

বিশ্বমঞ্চে সংযুক্ত আরব আমিরাতের ‘আবুধাবি’ সবচেয়ে নিরাপদ শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে, যার অপরাধ সূচক মাত্র ১১.১ এবং নিরাপত্তা সূচক ৮৮.৯। বৈশ্বিক এই মানদণ্ডের তুলনায় ঢাকার অবস্থান নিরাপত্তা ঝুঁকির চরম সীমানায়।

নাম্বিওর তথ্য অনুযায়ী, ৬২.২ অপরাধ সূচক এবং ৩৭.৮ নিরাপত্তা সূচক নিয়ে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে অনিরাপদ শহরের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের ঢাকা। এরপর যথাক্রমে ৫৯.১ অপরাধ সূচক ও ৪০.৯ নিরাপত্তা সূচক নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি ও ভারতের দিল্লি। 

এছাড়া ভারতের গাজিয়াবাদে অপরাধ সূচক ৫৮.৪ ও নিরাপত্তা সূচক ৪১.৬, নয়ডায় অপরাধ সূচক ৫৫.১ ও নিরাপত্তা সূচক ৪৪.৯, গুরগাঁওতে অপরাধ সূচক ৫৪.১ ও নিরাপত্তা সূচক ৪৫.৯ এবং ব্যাঙ্গালোরে অপরাধ সূচক ৫৪.০ ও নিরাপত্তা সূচক ৪৬.০।

তালিকার অন্যান্য শহরগুলোর মধ্যে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অপরাধ সূচক ৫১.৬ ও নিরাপত্তা সূচক ৪৮.৪, শ্রীলঙ্কার কলম্বোতে অপরাধ সূচক ৪২.৬ ও নিরাপত্তা সূচক ৫৭.৪ এবং নেপালের কাঠমান্ডুতে অপরাধ সূচক ৩৬.৭ ও নিরাপত্তা সূচক ৬৩.৩। 

অন্যদিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে অপরাধ সূচক ৩১.৪ ও নিরাপত্তা সূচক ৬৮.৬ এবং ভারতের ম্যাঙ্গালোরে অপরাধ সূচক ২৫.৬ ও নিরাপত্তা সূচক ৭৪.৪ রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, দক্ষিণ এশিয়ার নিরাপদ শহরের তালিকায় ওপরের দিকে রয়েছে ভারতের ম্যাঙ্গালোর (নিরাপত্তা সূচক ৭৪.৪) ও পাকিস্তানের ইসলামাবাদ (৬৮.৬)। এমনকি রাজনৈতিক অস্থিরতা বা চরম নিরাপত্তা সংকটে থাকা করাচি বা দিল্লির মতো মেগাসিটিগুলোও ঢাকা থেকে কিছুটা ভালো অবস্থায় অবস্থান করছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]