আলোচিত ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রাম অফিস

জাতীয়

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে দুটি মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন

2026-08-02T14:36:32+00:00
2026-08-02T14:36:32+00:00
সোমবার ● ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English

সোমবার ● ৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
আলোচিত ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রাম অফিস
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে দুটি মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চাঞ্চল্যকর হত্যা মামলা এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড অনুমোদন দেওয়া হয়েছে। 

রোববার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানায় দায়ের করা জামাল হত্যা মামলায় সাত দিনের এবং গ্রেপ্তারের পর অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় আরও সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, অস্ত্র মামলায় ডেভিড ইমন ছাড়াও আরও চারজন সহযোগী রয়েছেন। আদালত তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন (২৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে। গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে চার সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, গত ১৩ জুন রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. মাসুদ জানিয়েছেন, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৪টি মামলা রয়েছে। এছাড়া সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে বলে জানান তিনি।

পুলিশের ভাষ্য, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ডেভিড ইমনের অপরাধচক্র, সহযোগীদের পরিচয়, অস্ত্রের উৎস এবং বিভিন্ন হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

দেশবার্তা/এসআইএস/একে


সর্বশেষ সংবাদ 

দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ শুরু করেছে সরকার
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫
সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত
৪৮ বছরের যাত্রার সমাপ্তি, রংপুরে বন্ধ হলো ‘শাপলা টকিজ’
টেকনাফে বিকাশ প্রতিনিধিদের ৬০ লাখ টাকা লুট

সর্বাধিক পঠিত 

সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ‘ননভায়োলেন্স মার্চ’
পড়ন্ত বেলা
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে
‘নীল চোখ’ চলচ্চিত্রের জমকালো মহরত অনুষ্ঠিত
‘দৃক ইন্ডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট’ পেলেন আলোকচিত্রী মং হাই সিং
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
আহমেদ টাওয়ার ( লেবেল ১২),২৮ ও ৩০ কামাল আতাতুর্ক এভিনিউ
বনানী, ঢাকা থেকে প্রকাশিত। শামীম প্রিন্টিং প্রেস, ১৯৪/৫ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা -১০০০ থেকে মুদ্রিত।
Mobile: 01816-185722, Email: [email protected]