কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমদিকে মরদেহটির পরিচয় জানা না যাওয়ায় তাঁকে অজ্ঞাত হিসেবে ধারণা করা হলেও পরে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অস্বাভাবিক অবস্থায় একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পরে জানা যায়, তিনি মৃত অবস্থায় সেখানে পড়ে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি বরুড়া পৌরসভার কাসেড্ডা গ্রামের মনমোহনের ছেলে নারায়ণ। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাধিকবার চিকিৎসা নিয়েছিলেন।
খবর পেয়ে প্রশাসন মরদেহ উদ্ধার করে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
প্রতিনিধি/আরএইচ