কারাগারে অস্থিরতা ঠেকাতে শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কারাগারসহ তিনটি কারাগারে সেনা মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক কারাগারে দাঙ্গা ও পালানোর চেষ্টার

2026-08-07T17:45:17+06:00
2026-08-07T17:45:17+06:00
শনিবার ● ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
কারাগারে অস্থিরতা ঠেকাতে শ্রীলঙ্কায় সেনা মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:৪৫ পিএম 
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কারাগারসহ তিনটি কারাগারে সেনা মোতায়েন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক কারাগারে দাঙ্গা ও পালানোর চেষ্টার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির জননিরাপত্তামন্ত্রী আনন্দা উইজেপালা।

মন্ত্রী জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে কলম্বোর ওয়েলিকাদা সর্বোচ্চ নিরাপত্তার কারাগার থেকে প্রায় ৪০ জন দণ্ডিত বন্দি পালানোর চেষ্টা করলে কারারক্ষীরা তা প্রতিহত করেন। এ সময় একজন বন্দি নিহত এবং আরও ১০ জন আহত হন।

গত কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কার বিভিন্ন কারাগারে অস্থিরতা বেড়েছে। গত মাস থেকে রাজধানীর বাইরে দুটি পৃথক কারাগারে সংঘটিত দাঙ্গায় ১০ জন কারারক্ষী এবং ২৩ জন বন্দি নিহত হয়েছেন।

কর্তৃপক্ষের মতে, কারাগারগুলোতে তীব্র ধারণক্ষমতার সংকটই এই অস্থিরতার অন্যতম প্রধান কারণ। বর্তমানে দেশটির কারাগারগুলোতে নির্ধারিত ধারণক্ষমতার প্রায় চার গুণ বন্দি রাখা হয়েছে।

সংসদে দেওয়া বক্তব্যে আনন্দা উইজেপালা বলেন, ওয়েলিকাদা কারাগারের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে একই ধরনের অস্থিরতা রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কুরুভিটা কারাগারেও ছড়িয়ে পড়ে।

তিনি জানান, কুরুভিটা কারাগারের ঘটনায় দুই বন্দি নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। সেখানে সেনা মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

এদিকে, কলম্বোর উত্তরে পাল্লানসেনা কারাগারে শুক্রবার সকালে নাশতা শেষে ৩০ জন বন্দি কারাগারের ছাদে উঠে নিজেদের সেলে ফিরতে অস্বীকৃতি জানান। এ ঘটনাও নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

জননিরাপত্তামন্ত্রী বলেন, ঘটনাগুলোর মধ্যে একটি নির্দিষ্ট ধারা দেখা যাচ্ছে। আমাদের সন্দেহ, এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

কারাগারে অতিরিক্ত বন্দির চাপ কমাতে গত মাসে পরিত্যক্ত সরকারি ভবনগুলোকে কারাগারে রূপান্তরের পরিকল্পনা ঘোষণা করেছিল সরকার। তবে এখনো নতুন কোনো কারা স্থাপনা চালু করা হয়নি।

সরকারি তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার কারাগারে থাকা বন্দিদের তিন-চতুর্থাংশেরও বেশি বিচারাধীন। তাদের বেশিরভাগই মাদক-সংক্রান্ত মামলায় আটক রয়েছেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

জন্মনিবন্ধন না থাকা পথশিশুদের ভবিষ্যৎ কী?
রাজশাহীতে ৩০ ওয়ার্ডে মাসজুড়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
বগুড়ায় প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বাধিক পঠিত 

আন্তর্জাতিক তায়কোয়ান্ডোতে বাংলাদেশের বড় সাফল্য
‘উপজাতি’ মুছে ‘আদিবাসী’ পরিচয় প্রতিষ্ঠার নেপথ্যে কী?
রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জ থেকে ঢাকা স্মৃতি কথা
‘গ্যাস-বিদ্যুতের সংকটে অজুহাতের মাধ্যমে দায় এড়াতে চাই না’
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]