কুমিল্লা বোর্ডে পাসের হারে শীর্ষে ফেনী

ফেনী প্রতিনিধি

সারাদেশ

সারাদেশের মতো সোমবার (১০ আগস্ট) ফেনীতেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে

2026-08-10T14:17:44+06:00
2026-08-10T14:17:44+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
এসএসসির ফলাফল
কুমিল্লা বোর্ডে পাসের হারে শীর্ষে ফেনী
ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:১৭ পিএম 
সংগৃহীত ছবি
সারাদেশের মতো সোমবার (১০ আগস্ট) ফেনীতেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হারে শীর্ষে রয়েছে ফেনী জেলা। জেলায় পাসের হার ৭২ দশমিক ৬২ শতাংশ, যেখানে কুমিল্লা বোর্ডের সামগ্রিক পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফেনী জেলার ১৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১টি কেন্দ্রে ১৪ হাজার ৯০০ পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১০ হাজার ৮২১ জন পাস করেছে। অকৃতকার্য হয়েছে ৪ হাজার ৭৯ জন। জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৯ জন।

বোর্ডের আওতাধীন ছয় জেলার মধ্যে পাসের হারে ফেনী শীর্ষে রয়েছে। ফেনীর পর ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ৭১ দশমিক ৫০ শতাংশ। কুমিল্লায় ৬৪ দশমিক ৭৮, লক্ষ্মীপুরে ৬৩ দশমিক ৯১ এবং চাঁদপুরে ৬৩ দশমিক ৬৩ শতাংশ। পাসের হারে বোর্ডের সর্বনিম্ন অবস্থানে রয়েছে নোয়াখালী, যেখানে পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ।

এদিকে, ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাসের এ প্রতিষ্ঠানটি ফেনী জেলা পর্যায়ে শীর্ষে থাকার পাশাপাশি কুমিল্লা বোর্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এবারও স্থান পেয়েছে।

ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, “কুমিল্লা বোর্ডে ফেনীর শিক্ষার্থীরা সবচেয়ে ভালো ফলাফল করেছে। বিষয়টি অবশ্যই ফেনীবাসীর জন্য সুখবর এবং আমাদের জন্য আনন্দের। আমরা চাই এসব শিক্ষার্থী ব্যক্তিগত জীবনেও ফেনীবাসীর জন্য ভালো ফল বয়ে আনবে। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সমৃদ্ধ জীবন কামনা করছি।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক
অস্ট্রেলিয়ায় স্যুটকেসে মরদেহের বদলে মিলল ‘সেক্স ডল’
হামের উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
এসএসসির ফল প্রকাশের এক দিন আগে না ফেরার দেশে কাজী রেজা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]