একে একে চলে গেলেন পরিবারের সাবাই

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্যের কেউই আর বেঁচে নেই। একে একে প্রাণ

2026-08-11T14:28:37+06:00
2026-08-11T16:11:47+06:00
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ
একে একে চলে গেলেন পরিবারের সাবাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:২৮ পিএম  আপডেট: ১১.০৮.২০২৬ ৪:১১ পিএম
নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিন সদস্যের কেউই আর বেঁচে নেই। একে একে প্রাণ হারিয়েছেন আট বছরের শিশু মারুফ, তার মা বিউটি আক্তার (২৪) ও বাবা রাজমিস্ত্রি মাইদুল ইসলাম (২৮)। 

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মাইদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

এর আগে সোমবার (১০ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইদুলের স্ত্রী বিউটি আক্তার। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।

আর গত শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের একমাত্র সন্তান মারুফের। চিকিৎসকদের তথ্যমতে, বিস্ফোরণে শিশুটির শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত শুক্রবার ভোরে বন্দরের ২৭নং ওয়ার্ডের কুড়িপাড়া-চাপাতলী এলাকার সালাউদ্দিনের টিনশেডের ভাড়া বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই বাড়ির একটি কক্ষে স্ত্রী বিউটি ও ছেলে মারুফকে নিয়ে থাকতেন নাটোরের বাসিন্দা মাইদুল ইসলাম। মাইদুলের গ্রামের বাড়ি নাটোরে। কাজের সন্ধানে প্রায় এক বছর আগে সপরিবারে নারায়ণগঞ্জে আসেন তিনি। পরে কুড়িপাড়া-চাপাতলী এলাকায় সালাউদ্দিনের টিনশেডের বাড়িতে স্ত্রী ও সন্তানকে নিয়ে ভাড়া ছিলেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটতে পারে। টিনশেডের ঘরটির পাশে ছিল রান্নাঘর। সেখানকার গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস বের হয়ে ঘরের ভেতরে জমে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস বের হতে না পেরে ভেতরে জমে যায়। পরে আগুনের সংস্পর্শে এসে সেই জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে আরও ধারণা করা হয়েছিল, ভোরে মাইদুল সিগারেট ধরানোর সময় আগুনের সংস্পর্শে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছিল ফায়ার সার্ভিস।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
বন্দর চ্যানেলকে ঝুঁকিতে ফেলা জাহাজ ও এজেন্টকে জরিমানা
মহাখালীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ, আটক ৪
কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ২০০০ ছাড়াল
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

সর্বাধিক পঠিত 

বাহুবলে হামলার মামলা করে বিপাকে সাংবাদিক
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
সোয়া এক লাখ জিপিএ ৫ নিয়ে পাসের হার ৬২.২৫
দিনাজপুর বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৮.০৫ শতাংশ
ফটোসাংবাদিক আবির ও সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]