এসএসসিতে অকৃতকার্য হয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হয়ে অন্তি (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া

2026-08-11T14:30:40+06:00
2026-08-11T14:30:40+06:00
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
এসএসসিতে অকৃতকার্য হয়ে পরীক্ষার্থীর আত্মহত্যা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ২:৩০ পিএম 
শেরপুরের নকলায় এসএসসি পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হয়ে অন্তি (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার ভোরে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অন্তি ওই গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে। সে চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে চার বিষয়ে অকৃতকার্য হওয়ার খবর পেয়ে দুপুর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে অন্তি। মঙ্গলবার ভোরে নিজ বসতঘরের বারান্দায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, ‘প্রাথমিকভাবে অন্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল ফল প্রকাশিত হয় এবং চার বিষয়ে অকৃতকার্য হয়। ফল প্রকাশের পর থেকেই তার মন খারাপ ছিল। সেই লজ্জা বা ক্ষোভে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

ওসি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
বন্দর চ্যানেলকে ঝুঁকিতে ফেলা জাহাজ ও এজেন্টকে জরিমানা
মহাখালীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ, আটক ৪
কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ২০০০ ছাড়াল
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

সর্বাধিক পঠিত 

বাহুবলে হামলার মামলা করে বিপাকে সাংবাদিক
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
সোয়া এক লাখ জিপিএ ৫ নিয়ে পাসের হার ৬২.২৫
দিনাজপুর বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৮.০৫ শতাংশ
ফটোসাংবাদিক আবির ও সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]