বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ রাবারসহ ট্রাক জব্দ

বান্দরবান প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানে রাজস্ব ফাঁকি দিয়ে পাচারের সময় ১৩ হাজার ২৪৩ কেজি রাবারসহ একটি পণ্যবাহী ট্রাক জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

2026-08-13T14:55:16+06:00
2026-08-13T14:55:16+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ রাবারসহ ট্রাক জব্দ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
বান্দরবানে রাজস্ব ফাঁকি দিয়ে পাচারের সময় ১৩ হাজার ২৪৩ কেজি রাবারসহ একটি পণ্যবাহী ট্রাক জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জব্দকৃত রাবারের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫৯ হাজার ৪৪০ টাকা। এতে সরকারের প্রায় ১ লাখ ৫৮ হাজার ৯১৬ টাকার রাজস্ব ফাঁকির আশঙ্কা ছিল।

সেনাবাহিনীর একটি টহল দল বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতের অভিযানে ট্রাকটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে বিপুল পরিমাণ রাবার উদ্ধার করা হয়।

স্থানীয় বাজারদর অনুযায়ী প্রতি কেজি রাবারের মূল্য ৮০ টাকা। সে হিসেবে জব্দ করা ১৩ হাজার ২৪৩ কেজি রাবারের মোট বাজারমূল্য দাঁড়ায় ১০ লাখ ৫৯ হাজার ৪৪০ টাকা। এর ওপর ১৫ শতাংশ হারে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ১ লাখ ৫৮ হাজার ৯১৬ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনীয় কাগজপত্র ও রাজস্ব পরিশোধ ছাড়াই রাবারগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল। এ ধরনের পাচার অব্যাহত থাকলে সরকার প্রতি চালানেই উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত ট্রাক ও রাবার পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত এবং পণ্যগুলোর গন্তব্য কোথায় ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পাহাড়ি এলাকায় রাবার, কাঠ ও অন্যান্য পণ্য পাচার প্রতিরোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, রাজস্ব ফাঁকি রোধে নিয়মিত নজরদারি এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]