তীব্র গরমে মাঠেই সেদ্ধ হচ্ছে আলু-তরমুজ

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠা নজিরবিহীন এক দাবদাহে পুড়ছে পুরো পূর্ব এশিয়া। ঐতিহাসিক সব রেকর্ড ভেঙে দক্ষিণ কোরিয়া,

2026-08-14T16:15:59+06:00
2026-08-14T16:15:59+06:00
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
দক্ষিণ কোরিয়া-হংকংয়ে তাপমাত্রার সর্বকালের রেকর্ড
তীব্র গরমে মাঠেই সেদ্ধ হচ্ছে আলু-তরমুজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:১৫ পিএম 
সংগৃহীত ছবি
তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠা নজিরবিহীন এক দাবদাহে পুড়ছে পুরো পূর্ব এশিয়া। ঐতিহাসিক সব রেকর্ড ভেঙে দক্ষিণ কোরিয়া, জাপান ও হংকংজুড়ে বিরাজ করছে প্রখর খরা ও চরম তাপমাত্রা। তাপমাত্রার এই তাণ্ডবে শত শত একর জমির ফসল নষ্ট হচ্ছে, মারা যাচ্ছে লাখ লাখ গবাদিপশু ও খামারের মাছ। এছাড়া তীব্র গরমে বিভিন্ন দেশে হিট স্ট্রোকে প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষও।

দক্ষিণ কোরিয়ার গ্যাংওয়ান প্রদেশের আলুচাষি লি সং-হিয়ক স্থানীয় সম্প্রচারমাধ্যম এসবিএসকে বলেন, ‘এক সপ্তাহ আগেও ফসল ভালো ছিল। এখন মাটি যেন ওভেনের মতো গরম হয়ে গেছে। একটি-দুটি খেত নয়, পুরো মাঠের আলুর একই অবস্থা। কতটা হতাশার, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

গত ২ আগস্ট দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইয়ানসানে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ১৯০৪ সালে আধুনিক আবহাওয়া পর্যবেক্ষণ শুরু হওয়ার পর থেকে এটিই দেশটিতে নথিভুক্ত সর্বোচ্চ তাপমাত্রা। দেশের ডিজিজ কন্ট্রোল এজেন্সির তথ্যমতে, এই দাবদাহে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৯ লাখের বেশি গবাদিপশু এবং ১৪ লাখের বেশি খামারের মাছ মারা গেছে।

পরিস্থিতির চরম অবনতি হওয়ায় দেশের প্রেসিডেন্ট লি জে-মিয়ং মন্ত্রিপরিষদকে বলেছেন, ‘এমন চরম আবহাওয়া আমরা আগে কখনো দেখিনি। জলবায়ুর এই চরম রূপই যেহেতু নতুন স্বাভাবিকতায় পরিণত হচ্ছে, তাই জাতীয় সংকট মোকাবিলা ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে।’

অন্যদিকে গুয়াংজু অঞ্চলের ৫০ বছরের অভিজ্ঞ তরমুজ চাষি হং কিয়ং-হি জানান, কয়েক দিনের গরমে তাঁর তরমুজগুলো গলে নরম মণ্ডে পরিণত হয়েছে। পাঁচ দশকের কৃষি জীবনে তিনি এমন পরিস্থিতি দেখেননি। এছাড়া দক্ষিণ জোল্লা প্রদেশের স্ট্রবেরি চাষি ইউন উ-হা তিন মাসের পরিশ্রমে গড়ে তোলা চারা হারিয়ে বিপাকে পড়েছেন, যা কৃষি বিমার আওতাভুক্ত না থাকায় তিনি চরম ঋণের মুখে পড়েছেন।

দক্ষিণ কোরিয়ার প্রতিবেশী জাপানেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির আবহাওয়া সংস্থা ৪০ ডিগ্রির ওপরের তাপমাত্রার জন্য প্রথমবারের মতো ‘কোকুশোবি’ বা ‘নিষ্ঠুর গরমের দিন’ নামে নতুন একটি ক্যাটাগরি চালু করতে বাধ্য হয়েছে। রাজধানী টোকিওর একটি চিড়িয়াখানায় হিট স্ট্রোকে তিনটি সিংহও মারা গেছে।

জাপানের ওয়েদার অ্যাট্রিবিউশন সেন্টারের গবেষকেরা জানান, মানুষের সৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন ছাড়া জুলাইয়ের এই তীব্র দাবদাহ হওয়া ‘প্রায় অসম্ভব’ ছিল। তাঁদের মতে, মানুষের প্রভাবে জলবায়ু পরিবর্তন না হলে এমন পরিবেশ ১০ হাজার বছরে মাত্র একবার দেখা যেত।

একই সময়ে হংকংয়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা ১৮৮৪ সালে তাপমাত্রা হিসাব রাখা শুরু হওয়ার পর সর্বোচ্চ। তবে সেখানকার উন্মুক্ত স্থানের শ্রমিকদের তাপ-সতর্কতা ব্যবস্থা নিয়ে সমালোচনা দেখা দিয়েছে। 

হংকং অবজারভেটরির সাবেক প্রধান লাম চিউ ইং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েও যদি সতর্কতার মাত্রা লাল চিহ্নে না পৌঁছায়, তবে এই ব্যবস্থা কি শুধুই শোপিস হিসেবে রাখা হয়েছে?’ পরবর্তীতে সমালোচনার মুখে হংকংয়ের শ্রম বিভাগ ব্যবস্থাটি পর্যালোচনার আশ্বাস দিয়েছে।

এ ছাড়া চীনের জিনজিয়াং অঞ্চলে জুলাই মাসে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। অন্যদিকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পরপর কয়েক দিন রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি, যাকে বিজ্ঞানীরা ‘ট্রপিক্যাল নাইট’ বলছেন।

পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির জলবায়ু বিজ্ঞানী এবং জাতিসংঘের জলবায়ুবিষয়ক প্যানেলের (আইপিসিসি) প্রধান লেখক জুনে-ই লি জানান, তিব্বতীয় মালভূমি ও পশ্চিম প্রশান্ত মহাসাগরের উচ্চচাপের বলয় এবং এল নিনো প্রভাবের যৌথ কারণে এই তীব্র দাবদাহের সৃষ্টি হয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ‘স্টেট অব দ্য ক্লাইমেট ইন এশিয়া’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৯৯১ থেকে ২০২৫ সালের মধ্যে এশিয়ার উষ্ণায়নের গতি আগের তিন দশকের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। 

ড. লি সতর্ক করে বলেন, আগামীতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আরও নিয়মিত ও তীব্র হবে, তাই দ্রুত গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর সঙ্গে সমন্বিত পরিকল্পনা নেওয়া জরুরি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী
ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]