জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ভেঙে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা

​জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে

2026-08-22T12:17:11+06:00
2026-08-22T12:17:11+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের কয়েল স্প্রিং ভেঙে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা
​জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১২:১৭ পিএম 
সংগৃহীত ছবি
জয়পুরহাটের পুরানাপুল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ (৭৩২ নম্বর) ট্রেনের কয়েল স্প্রিং ও বডি ভেঙে বিকল হয়ে পড়েছে। এতে উত্তর অঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে চালক ও পরিচালকের তত্পরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন শত শত যাত্রী।

​স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপৈল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই হঠাৎ ট্রেনের একটি বগির কয়েল স্প্রিং ও বডি ভেঙে নিচে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে। ​ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছেন।

​এদিকে আকস্মিক এই বিকলের কারণে পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। সাময়িক এই স্থবিরতায় আশেপাশের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

​উদ্ধার তৎপরতা সম্পর্কে বরেন্দ্র ট্রেনের পরিচালক জানান, ঘটনার পরপরই পার্বতীপুর ও সান্তাহার জংশন স্টেশনে রিলিফ ট্রেনের (উদ্ধারকারী ট্রেন) জন্য খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে ইতিমধ্যেই উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তবে উদ্ধার কাজ শেষ করে কখন নাগাদ ট্রেনটি পুনরায় চালু হবে এবং রেল যোগাযোগ স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি রেল কর্তৃপক্ষ।



 প্রতিনিধি/ জেএ


সর্বশেষ সংবাদ 

রাণীনগরে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
পিরোজপুরে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১০
‘মাই ফেনী’ অ্যাপ চালু, এক ক্লিকে মিলবে পৌরসেবা
প্রথম দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]