মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্যের কমিটি ঘোষণা

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মাগুরা জেলা শাখার উদ্যোগে শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

2026-08-30T15:31:43+06:00
2026-08-30T15:31:43+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্যের কমিটি ঘোষণা
সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক সাইফুল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:৩১ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মাগুরা জেলা শাখার উদ্যোগে শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) মাগুরা জেলা জাসাসের আহ্বায়ক আ ন ম কাজী সিরাজ উদ্দিন মিহির এবং সদস্যসচিব মো. ফেরদৌস রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে এস এম তুহিন হায়দারকে সভাপতি এবং মো. সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি মো. ইমরুল ইসলাম ইমন, সহসভাপতি মো. আ. রহিম, মো. আবু জাফর, শাহ সেকেন্দার ও খোন্দকার আবু নঈম। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. শাহানুর রহমান খারব, মো. উজ্জ্বল খান ও মো. আব্দুর রাজ্জাককে। সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উল্লাস, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক মো. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. হাসান বিশ্বাস, শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রাজ কুমার বিশ্বাস এবং নাট্যবিষয়ক সম্পাদক শিকদার মঞ্জুর আলম।

এ ছাড়া কমিটিতে আরও ৫৪ জনকে সদস্য করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা দলের সাংস্কৃতিক কার্যক্রম আরও বেগবান করার পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শ্রীপুর উপজেলা জাসাসের নবনির্বাচিত সভাপতি এস এম তুহিন হায়দার বলেন, “একটি রাজনৈতিক সংগঠন দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালে জাতীয়তাবাদী দলের কাউকেই কোনো ধরনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হয়নি। আমি বিগত দিনেও এই জাসাসের কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ সরকার তখন আমাদের কোনো ধরনের কার্যক্রম করতে দেয়নি। বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে। আমরা নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে শ্রীপুর উপজেলা জাসাসকে এগিয়ে নিয়ে যেতে চাই।”

মাগুরা জেলা জাসাসের সদস্যসচিব মো. ফেরদৌস রেজা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কার্যক্রম তৃণমূলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শ্রীপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি জাতীয়তাবাদী চিন্তাচেতনা নিয়ে জাসাসকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

রাণীনগরে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
পিরোজপুরে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১০
‘মাই ফেনী’ অ্যাপ চালু, এক ক্লিকে মিলবে পৌরসেবা
প্রথম দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]