সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘জুলাই নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র’

দেশবার্তা ডেস্ক

জাতীয়

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই নিয়ে নির্মিত হবে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং আটটি শর্ট ফিল্ম

2025-07-02T11:16:37+06:00
2025-07-02T11:16:37+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘জুলাই নিয়ে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র’
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১১:১৬ এএম 
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই নিয়ে নির্মিত হবে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং আটটি শর্ট ফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি লেখেন,  জুলাই নিয়ে দু'টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৮টি শর্টফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। জুলাই থিমের বাইরেও গত ১৬ বছরে গুম, খুন ও নিপীড়ন নিয়ে আরো একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র, একটি শর্টফিল্ম এবং একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র নির্মিত হবে সরকারি অনুদানে। 

জুলাই নিয়ে পূর্নদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও শর্টফিল্ম নির্মাণের জন্য ৫ কোটি টাকা বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা হবে এ সপ্তাহে। জুলাই অভ্যুত্থান নিয়ে ফিল্ম আর্কাইভের উদ্যোগে ২০০ বা তার অধিক প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে। ইতোমধ্যে ডিএফপি থেকে ৯ টি শর্টফিল্ম ও প্রামাণ্যচিত্রের কাজ সম্পন্ন হয়েছে। বিসিটিআই ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছে।  

বিটিভি জুলাইয়ের ৩৬ দিনে ৩৬টি প্রামাণ্যচিত্র প্রচার করবে। এছাড়াও আরো ৪টি বিশেষ প্রামাণ্যচিত্র বিটিভিতে সম্প্রচারিত হবে।   

জুলাইয়ের শহিদদের সালাম, আমরা জুলাইকে ভুলতে দিব না।


সর্বশেষ সংবাদ 

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই
বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি উল্টোপথে, ট্রাফিক পুলিশের মামলা
রাণীনগরে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
পিরোজপুরে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১০

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]