মাগুরায় ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় দীর্ঘ ২৩ বছর পর জেলা বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর)

2026-09-02T14:44:46+06:00
2026-09-02T14:44:46+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় ২৩ বছর পর জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
মাগুরায় দীর্ঘ ২৩ বছর পর জেলা বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এ সময় জেলা বণিক সমিতির সাধারণ ব্যবসায়ীসহ সুধীজন উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম শফিক বলেন, দীর্ঘ ২৩ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বচ্ছ ব্যালটের মাধ্যমে গোপন কক্ষে ১ হাজার ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বিতরণ শুরু ২ সেপ্টেম্বর বুধবার। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৫ সেপ্টেম্বর বিকেল ৫টা। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৬ সেপ্টেম্বর দুপুর ১২টা। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা। আপিল আবেদন নিষ্পত্তির শেষ সময় ৮ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ সেপ্টেম্বর দুপুর ৩টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৯ সেপ্টেম্বর বিকেল ৫টা। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১০ সেপ্টেম্বর সকাল ১০টা। নির্বাচনী প্রচারণা চলবে ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

শেষে নির্বাচন কমিশনার সবার সামনে নির্বাচনের আচরণবিধি পাঠ করে শোনান। তিনি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

শহরের ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচন হচ্ছে। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমরা চাই একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুন্দর নির্বাচন। যার মাধ্যমে একটি পরিচ্ছন্ন নির্বাচিত কমিটি গঠিত হবে। সেই কমিটি ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

রাণীনগরে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
পিরোজপুরে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১০
‘মাই ফেনী’ অ্যাপ চালু, এক ক্লিকে মিলবে পৌরসেবা
প্রথম দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]