ন্যাপ চেয়ারম্যানের ওপর হামলায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

সাবেক ২০ দলীয় জোট ও তৎপরবর্তী জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান এম এন শাওন

2026-09-25T19:19:49+06:00
2026-09-25T19:19:49+06:00
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
ন্যাপ চেয়ারম্যানের ওপর হামলায় রিজভীর নিন্দা ও প্রতিবাদ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম 
⏲
ফাইল ছবি
সাবেক ২০ দলীয় জোট ও তৎপরবর্তী জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর প্রাণনাশের উদ্দেশ্যে দুস্কৃতিকারীদের কাপুরুষোচিত হামলায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতর লুকিয়ে থাকা দুস্কৃতিকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরণের অরাজকতা সংঘটিত করছে। দুস্কৃতিকারীদের দ্বারা বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকীর ওপর ন্যাক্কারজনক হামলা এবং তাকে গুরুতর আহত করার ঘটনা সেই পরিকল্পিত অরাজকতারই বহিঃপ্রকাশ। এসব দুস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি প্রদানের বিকল্প নেই। তা না হলে তারা আরও বড় ধরণের নাশকতা ঘটাতে পারে।  

তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক-মানবাধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান গণতান্ত্রিক পরিবেশ অক্ষুন্ন রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দেশে ভয়শুণ্য পরিবেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বদ্ধপরিকর। সুতরাং চক্রান্তকারীরা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতিশীল করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে সর্বদা সজাগ থাকতে হবে।

এ সময় বিবৃতিতে হামলাকারী দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং তার আশু সুস্থতা কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

১১৪টি আর্থিক অনিয়মের অভিযোগে দোষী ম্যানচেস্টার সিটি
‘ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত’
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল
জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ
হাম উপসর্গে ৩ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

সর্বাধিক পঠিত 

চান্দিনা পৌর নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ, বাজার পরিদর্শকের অস্বীকার
মানবিক বাংলাদেশ গড়ার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের ডিসি
এনসিপির রাজশাহী জেলা কমিটির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
নিউইয়র্কে তিন গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, কূটনৈতিক সমীকরণের কোন বার্তা?
নিজের জমির ওপর দিয়ে রাস্তা না দেওয়ায় বাবুল চেয়ারম্যানের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]