শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ

দেশবার্তা প্রতিবেদক

অপরাধ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত

2026-09-30T11:33:51+06:00
2026-09-30T11:33:51+06:00
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অপরাধ
শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ এএম 
⏲
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (সিআইআইডি) অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত মোট ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়েছে। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের (এ-শিফট) কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এ সময় দুবাই থেকে আগত এমিরেটসের ইকে০৫৮৪ ফ্লাইটের যাত্রী রেমান মিখালভ গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার সব ব্যাগেজ স্ক্যান করা হয়। তল্লাশিতে ৭৮ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায়। যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দিয়ে অবশিষ্ট ৭৭ দশিমিক ৫০ লিটার আটক করা হয়।

অপরদিকে গত গত রাতে টার্কিশ এয়ারলাইনসের টিকে০৭১২ ফ্লাইটে আগত যাত্রী সামিউল ইসলাম গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার ব্যাগেজ স্ক্যান করে আরও ৪ লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া যায় এবং তা আটক করা হয়।

দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে সর্বমোট ৮১ দশিমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্টে গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অভিযান অব্যাহত রয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

৪৯তম বিশেষ বিসিএস: শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী
শিক্ষার্থীদের যুগের চাহিদা অনুযায়ী পরিবর্তন হতে হবে: পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান

সর্বাধিক পঠিত 

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী
প্রতারক ভাড়াটিয়ার বিচার দাবি করে সংবাদ সম্মেলন
ভুয়া ফেসবুক আইডিতে সাংবাদিকদের চরিত্রহরণ, রাজশাহী প্রেসক্লাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
একদিন বাড়িয়ে দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
মিরপুরের হকারদের হামলায় ৪ সাংবাদিক আহত
অপরাধ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]