কিশোরগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে।শনিবার (৩ অক্টোবর) সকাল

2026-10-03T14:52:13+06:00
2026-10-03T14:52:13+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কিশোরগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:৫২ পিএম 
⏲
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। 

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পৌরসদরের আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) ও তাঁর বোন মরিয়মের মেয়ে আদিবা (৩)।

স্থানীয়রা জানান, সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন। পরে তাদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গুজরাটে গরু জবাইয়ের মামলায় তিনজনের যাবজ্জীবন
খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement