কিশোরগঞ্জে ভোজ্যতেলের অনিরাপদ ড্রাম বাতিলের আহ্বান

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত অনিরাপদ ড্রাম পর্যায়ক্রমে বাতিলের লক্ষ্যে কিশোরগঞ্জে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায়

2026-10-08T15:01:46+06:00
2026-10-08T15:01:46+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কিশোরগঞ্জে ভোজ্যতেলের অনিরাপদ ড্রাম বাতিলের আহ্বান
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:০১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত অনিরাপদ ড্রাম পর্যায়ক্রমে বাতিলের লক্ষ্যে কিশোরগঞ্জে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে অনিরাপদ ড্রাম পর্যায়ক্রমে বাতিল করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকার রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান ও অধ্যাপক প্রফেসর ডা. সোহেল রেজা চৌধুরী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের কনসালটেন্ট মুশতাক হাসান মোহাম্মদ ইফতিখার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রজেক্ট অফিসার ডা. মাশুক শাহরিয়ার শুভ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলম সারোয়ার টিটু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রনি, অ্যাডভোকেট মায়া ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুসহ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অল্প কিছু টাকা সাশ্রয়ের জন্য অনেকেই বাজার থেকে খোলা ভোজ্যতেল কিনে ব্যবহার করেন। কিন্তু খোলা তেল সংরক্ষণ ও বিক্রিতে ব্যবহৃত অনিরাপদ ড্রাম সম্পর্কে ভোক্তাদের অনেকেই সচেতন নন। অনিরাপদভাবে সংরক্ষণ ও বিক্রি করা তেল দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এমনকি বিভিন্ন গুরুতর রোগের ঝুঁকিও বাড়তে পারে বলে তাঁরা সতর্ক করেন।

তাঁরা আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খোলা তেল কেনার ক্ষেত্রে ভোক্তাদের সতর্ক হতে হবে। একই সঙ্গে ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রয়ে অনিরাপদ ড্রামের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করতে প্রশাসন, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গুজরাটে গরু জবাইয়ের মামলায় তিনজনের যাবজ্জীবন
খলনায়িকার চরিত্রে অভিনয় করতে চান ক্যাটরিনা কাইফ
ক্যাটনিস এভারডিন চরিত্রে ফিরছেন জেনিফার লরেন্স
ভারতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

সর্বাধিক পঠিত 

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
জনবল সংকটে ধুঁকছে কক্সবাজার আইকনিক স্টেশন
চাঁদা না দেওয়ায় আশুলিয়ায় সোয়েটার কারখানায় হামলা-লুটপাট
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সাংবাদিক দীপু শিকদারকে হুমকি, ক্র্যাবের উদ্বেগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement