প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রামের জেমসন হলের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (১৬ অক্টোবর) পরিদর্শনকালে তিনি অনুষ্ঠানস্থলের পরিবেশ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং প্রস্তুতির বিভিন্ন দিক ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্টদের কাছ থেকে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন মেয়র।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নির্ধারিত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন ডা. শাহাদাত হোসেন। গুরুত্বপূর্ণ এ কর্মসূচি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
দেশবার্তা/জেএ