ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবুমার্কেট, জালকুড়ি এলাকায় দ্বিতীয় দিনের ন্যায় আবার ও সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর তিনটার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে এই অবরোধে অংশ নেয়। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তায় ছিলেন না শ্রমিকরা।
এদিকে সকল ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও সরকার দলীয় নেতাকর্মীরা শ্রমিকদের অবরোধ ঠেকাতে সড়কে অবস্থান নিয়েছেন। তারা শ্রমিকদের রাস্তা থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন।
এর আগে বেলা দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ পুলিশ সুপার।
এসময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সকল ধরনের সমস্যা মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্হা রাখার অনুরোধ করেন। এছাড়াও আলাপ আলোচনা মাধ্যমে সকল ধরনের সমস্যা সমাধান করার আশ্বাস দেন তিনি। এ সময় সড়ক অবরোধ না করে শ্রমিকদের নিজ কর্মস্হলে ফিরে যাওয়ার ও অনুরোধ করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সড়কে অবরোধ ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সকল ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে পুলিশ সচেষ্ট রয়েছে। তবে এখন পর্যন্ত সড়কে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।
দেশবার্তা/জেএ