সাতক্ষীরায় স্কুল ছাত্রদের সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ

শেখ ফরিদ আহমেদ, সাতক্ষীরা

সারাদেশ

সাতক্ষীরায় জেলা স্কুল পর্যায়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে এক কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

2026-11-04T11:51:49+06:00
2026-11-04T11:51:49+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং
সাতক্ষীরায় স্কুল ছাত্রদের সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
শেখ ফরিদ আহমেদ, সাতক্ষীরা
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:৫১ এএম 
⏲
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
সাতক্ষীরায় জেলা স্কুল পর্যায়ে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে এক কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহিনুর চৌধুরী, সদর থানার তদন্ত ইন্সপেক্টর জামিল কবির, জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর এডমিন- গৌরাঙ্গ পাল, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ ছাত্রও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে পুলিশ ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং একটি অপরাধমুক্ত প্রগতিশীল সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। কমিউনিটি পুলিশিং সমাবেশ পরিচালনা করেন, সদর থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

মুক্তিযুদ্ধে অংশ নিয়েও মেলেনি স্বীকৃতি, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি
মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি
সিরাজগঞ্জে চরমপন্থীদের আত্মসমর্পণের পর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর
হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০২

সর্বাধিক পঠিত 

ওমরাহ পালনে আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার যাত্রা শুরু
জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাদার চালকদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা
সিমির মৃত্যুর নেপথ্যের কারণ উদ্ঘাটনের দাবি মায়ের
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ৪৯ লাখ টাকা জালিয়াতির অভিযোগ
বরুড়ায় অটোরিকশার ভাড়া নিয়ে মারামারি, প্রাণ গেল চালক সোহেলের
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement