ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

দেশবার্তা ডেস্ক

জাতীয়

ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ দিতে বিশ্বের ৩৪টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে এসব চুক্তির আওতায়

2026-11-28T15:13:47+06:00
2026-11-28T15:13:47+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:১৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ভিসা ছাড়া যাতায়াতের সুযোগ দিতে বিশ্বের ৩৪টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে এসব চুক্তির আওতায় সব দেশে সাধারণ পাসপোর্টধারীরা এ সুবিধা পান না। কেবল মালদ্বীপের ক্ষেত্রে বাংলাদেশের সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে।

১ জুলাই ২০২৬ পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে তৈরি ভিসা অব্যাহতি চুক্তির এই তালিকা সম্প্রতি পররাষ্ট্রসচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, মালদ্বীপে বাংলাদেশের সাধারণ, কূটনৈতিক ও অফিশিয়াল—সব ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন। একইভাবে মালদ্বীপের সব ধরনের পাসপোর্টধারী নাগরিকও ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। তবে উভয় দেশের নাগরিকদের ক্ষেত্রে কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণে এ সুবিধা প্রযোজ্য হবে না।

এদিকে ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।

এ ছাড়া জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি কেবল কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য। এই চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই পরস্পরের দেশে যাতায়াত করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক চুক্তির শর্ত মেনে নির্ধারিত শ্রেণির পাসপোর্টধারীরা এ সুবিধা পাবেন। অর্থাৎ ৩৪টি দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি থাকলেও সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশিরা কেবল মালদ্বীপেই ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
১ বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা
কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement