সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবার্তা ডেস্ক

জাতীয়

সীমান্তের ওপারে কে কী করছে তা নিয়ে না ভাবলেও সীমান্তের এপারে কাউকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে

2026-11-28T15:25:36+06:00
2026-11-28T15:25:36+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:২৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সীমান্তের ওপারে কে কী করছে তা নিয়ে না ভাবলেও সীমান্তের এপারে কাউকে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক কিছু সহিংসতায় আমাদের পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই আহত হয়েছে। কেউ কেউ গুরুতর আহত হয়েছে। কারো মাথায় ইনজুরি আছে, কারও ফ্রাকচার আছে। এদের অনেকেই চিকিৎসা নিয়েছেন। কিন্তু কারো কারো লম্বা সময় চিকিৎসা নিতে হবে। অনেকের বিশেষায়িত চিকিৎসা নিতে হবে। এদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।’

চাকরির শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শ্রমিক আন্দোলনে আপনারা দেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছে, কিন্তু তারা মজলুম ভাই-বোনকে আঘাত করেননি। এটা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।’

দেশে চলমান সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বার্তা কী- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটা। আমরা ধরে নেই সবসময় কিছু না কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। সেজন্যই তো পুলিশ, সেজন্যই তো আইনশৃঙ্খলা বাহিনী, সে জন্যইতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’

অনেক জায়গায় জ্বালাও-পোড়াও শুরু হওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারো কারো কর্মসূচি থাকতে পারে। কিন্তু আমাদের শ্রমিক ভাইবোনরা অত্যন্ত সন্তুষ্ট। আপনারা লক্ষ্য করেছেন তারা মজুরি বোর্ডের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। শৃঙ্খলা রক্ষা করেছে। কিছু শ্রমিক নামধারী শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আমার মনে হয় তারা সফল হবে না। আর যারা সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াও করছে তারা দেশের দুই-একটা জায়গায় হয়তো মিছিল করেছে, আমি শুনেছি। এগুলো খুব বিছিন্ন ঘটনা।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
১ বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা
কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement