ইয়েমেনে ২৪ ঘণ্টায় সেনাবাহিনীর ৭২৬ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ইরান-সমর্থিত হুথি বাহিনীকে লক্ষ্য করে ৭২৬টি হামলা চালিয়েছে দেশটির সরকারি সেনাবাহিনী। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত

2026-11-28T15:17:10+06:00
2026-11-28T15:17:10+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
১২১ হুথি যোদ্ধা হতাহত
ইয়েমেনে ২৪ ঘণ্টায় সেনাবাহিনীর ৭২৬ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম 
⏲
ফাইল ছবি
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ইরান-সমর্থিত হুথি বাহিনীকে লক্ষ্য করে ৭২৬টি হামলা চালিয়েছে দেশটির সরকারি সেনাবাহিনী। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চালানো এসব অভিযানে অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার হতাহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি।

এক্সবার্তায় কর্নেল আল-নুজাইলি বলেন, সেনাবাহিনীর চলমান ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে ইয়েমেনের কয়েকটি প্রদেশের বিভিন্ন এলাকায় হুথিদের অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এর মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা রয়েছে। এসব অভিযানে হুথি যোদ্ধা ও কমান্ডারদের হতাহতের পাশাপাশি গোষ্ঠীটির ৮১টি সামরিক যান ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদিভিত্তিক দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের তাইজ, মারিব, আল-জউফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বেশ কয়েকটি ফ্রন্টে লড়াইয়ের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনী হুথিদের আক্রমণ প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও নতুন করে আসা শক্তিশালী দলগুলোকে লক্ষ্য করে এসব অভিযান পরিচালনা করেছে।

ইয়েমেনে চলমান সংঘাত তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে এসব হামলা চালানো হলো। বর্তমানে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে তাদের সামরিক কার্যক্রম জোরদার করেছে। অন্যদিকে হুথিরাও সৌদি আরবের ওপর নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবাহ নিউজ জানিয়েছে, তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই শিশু। তবে এ ঘটনার সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: আল-জাজিরা

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
১ বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
ফেনী ইউনিভার্সিটিতে জাতীয় আইন সম্মেলন, অংশ নিলেন ৫০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
শেখ হাসিনাকে আসতে হলে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে: ত্রাণমন্ত্রী

সর্বাধিক পঠিত 

মাদারীপুরে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৮: রাজৈর ও সদরে মিছিল
লন্ডনে গ্লোবাল বিশ্বনাথ এনআরবি অ্যাসোসিয়েশনের পরামর্শ ও মতবিনিময় সভা
জাতীয় হৃদরোগের সিসিইউতে ওষুধ পাচার, বেড বাণিজ্য-অনিয়মের অভিযোগ
শিক্ষা ও পরিবার বাঁচাতে উপকূলীয় শিক্ষার্থীদের জাগরণ যাত্রা
কালো চশমায় চসিক প্রশাসক শাহাদাত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement