সাজেকে পাহাড় ধসে যান চলাচল বন্ধ, আটকা পড়েছেন ৪ শতাধিক পর্যটক

রাঙ্গামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ

2025-07-24T13:42:53+06:00
2025-07-24T15:53:02+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাজেকে পাহাড় ধসে যান চলাচল বন্ধ, আটকা পড়েছেন ৪ শতাধিক পর্যটক
রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১:৪২ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৫ ৩:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আটকা পড়েছেন পর্যটকবাহী যানবাহনগুলো।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, বুধবার দিনগত রাতে ভারী বর্ষণ হয়েছে। এতে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দরাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়েছে। নন্দরাম এলাকায় তুলনামূলক বেশি মাটি ধসে পড়েছে। ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে। তবে নন্দরাম এলাকায় ধসে পড়া মাটির পরিমাণ বেশি হওয়ায় সেটি সরানোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে এস্কেভেটর পাঠানো হচ্ছে। দ্রুত মাটি সরানোর কাজ শুরু হবে। যান চলাচল বন্ধ থাকায় সাজেকে ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। সড়কের ওপর বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পড়েছে। স্থানীয় মানুষদের মাটি সরানোর কাজে লাগিয়েছি। তবে ভারি যন্ত্রপাতি ও বুলডোজার ছাড়া এসব পাথর গাছপালা সরানো সম্ভব নয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেছি।


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]