মাইলস্টোনে নিহত ভাই-বোনের পরিবারের পাশে রুহুল কবির রিজভী

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থী নাজিয়া ও তার ভাই নাফির পরিবারের

2025-07-25T17:20:56+06:00
2025-07-26T13:04:33+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
মাইলস্টোনে নিহত ভাই-বোনের পরিবারের পাশে রুহুল কবির রিজভী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৫:২০ পিএম  আপডেট: ২৬.০৭.২০২৫ ১:০৪ পিএম
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থী নাজিয়া ও তার ভাই নাফির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি নিহতদের পরিবারকে সান্ত্বনা দেন।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তুরাগ এলাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারকে সমবেদনা জানাতে যায় বিএনপির প্রতিনিধি দল।

রিজভী বলেন, ‘মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর থেকে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিহত ও আহতদের খোঁজ সার্বক্ষণিক রাখছেন।’

তিনি আরও বলেন, ‘সন্তান হারানোর বেদনার চেয়ে বড় শোক আর কিছু হতে পারে না।’

এ সময় শহীদ দুই ভাই-বোনের পিতা আশরাফুল আলম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

সাক্ষাৎকালে নাজিয়া-নাফির বাবা আশরাফুল আলম রিজভীর কাছে তাদের কবরের ওপর দুই বছর পর যাতে অন্য কাউকে দাফন না করা হয়, সে অনুরোধ জানান। 

রিজভী পরিবারকে সান্ত্বনা দিয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।

এ সময় আরও- উপস্থিত ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. শরীফুল ইসলাম, জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, উত্তরা আধুনিক মেডিকেলের ডা. মুনতাসির, ডা. তাসিন, ডা. মুসাদ্দিক প্রমুখ।



সর্বশেষ সংবাদ 

গত তিন বছরে বন্ধ চার শতাধিক পোশাক কারখানা
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই
বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি উল্টোপথে, ট্রাফিক পুলিশের মামলা
রাণীনগরে ২ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
পিরোজপুরে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]