ভেদরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি

সারাদেশ

শরীয়তপুরের সখিপুরে পানিতে ডুবে ইমন হোসেন (৫) ও তাউহিদ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে জান্নাত

2025-09-02T18:27:02+06:00
2025-09-02T18:27:02+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ভেদরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৭ পিএম 
শরীয়তপুরের সখিপুরে পানিতে ডুবে ইমন হোসেন (৫) ও তাউহিদ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে জান্নাত নামে ৩ বছরের আরও এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি গ্রামে দুর্ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় নিহত দুই পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত শিশু ইমন হোসেনের বাবা বাদল সরকার ও তাউহিদ ইসলামের বাবা শাহ-আলম বেপারি উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি সরকারি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।

সখিপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মাদবর কান্দি সরকারি আশ্রয়ন প্রকল্পের বাড়ির উঠানে তিন শিশু খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে আশ্রয়ন প্রকল্পের পাশের এক পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তাঁরা। পরিবারের লোকজন শিশুদের দেখতে না খোঁজাখুজির এক পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের পুকুরে ভাসমান অবস্থায় শিশু ফাহমিদের মরদেহ দেখতে পায়। পরে গ্রামবাসী ওই পুকুর থেকেই অপর শিশু ইমন হোসেন ও তার বোন জান্নাতকে উদ্ধার করে চাদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষনা করে। 

এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো উভয় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]