পদ্মায় ধরাপরা এক ঢাই মাছ লাখ টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরাপরা এক ঢাই মাছ বিক্রি হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)

2025-09-11T17:02:43+06:00
2025-09-11T17:02:43+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পদ্মায় ধরাপরা এক ঢাই মাছ লাখ টাকায় বিক্রি
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০২ পিএম 
রাজবাড়ীর পদ্মা নদীতে ধরাপরা এক ঢাই মাছ বিক্রি হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোরে  দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে চরকর্নেশন এলাকার পদ্মা নদীতে জীবন হালদার নামে এক জেলের জালে মাছটি ধরা পরে। ঢাকার এক প্রবাসী মাছটি কিনে নেন।

জানা যায়, প্রতিদিনের মতই নদীতে মাছ ধরতে যান জীবন হালদার।  বৃহস্পতিবার  ভোরের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর  চরকর্নেশন এলাকার জাল ফেললে মাছটি ধরা পরে।   পরে। পরে মাছটি স্থানীয় আনোয়ার হোসেন নামে এক আড়তে নিয়ে যাওয়া হয়। মাছটির ওজন ছিল ২২ কেজি ৬০০ গ্রাম।

স্থানীয় মৎস্য আড়তদার আনোয়ার হোসেন খান জানান, 'আমার ব্যবসার বয়স ৫০ বছর, এত বড় ঢাই মাছ কখনো দেখি নাই। আমার আড়ত থেকেই মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে ঢাই মাছটি কিনে নিয়েছে।'

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, 'ঢাই মাছটি আনোয়ার হোসেনের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৪ হাজার ৬০০ টাকা প্রতি কেজি দরে মোট ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকা দিয়ে কিনে নেই। পরে মুঠোফোনের মাধ্যমে ঢাকার এক প্রবাসীর কাছে ৪ হাজার ৮০০ টাকা প্রতি কেজি দরে মাছটি ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায় বিক্রি করেছি।'

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট জানান, 'এ বছর নদীতে মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছগুলো বিক্রি করে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীরা অনেক লাভবান হচ্ছে।'


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]