মুন্সিগঞ্জে ‎১৫৪ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

দেশবার্তা প্রতিবেদক

সারাদেশ

প্রায় ১৫৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার

2025-10-06T17:49:46+06:00
2025-10-06T17:49:46+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মুন্সিগঞ্জে ‎১৫৪ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৫:৪৯ পিএম 
প্রায় ১৫৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে এসব জাল ও সুতা জব্দ করে বাহিনী।

সোমবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা মুন্সিগঞ্জ সদর থানাধীন দয়াল বাজার মাদবর বাড়ি এবং মিরকাদিম উত্তর কাজি কসবা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ৩টি গোডাউন ও ৩টি কারখানা তল্লাশি করে প্রায় ১৫৪ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৪ কোটি ৪০ লক্ষ ৫২ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ১২ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়।

‎পরবর্তীতে জব্দকৃত জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]