পিআরসহ ৫ দফা দাবিতে নওগাঁয় জামায়াত ইসলামীর মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিআর’সহ (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পাঁচ দফা দাবিতে

2025-10-15T13:37:14+06:00
2025-10-15T13:37:14+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিআরসহ ৫ দফা দাবিতে নওগাঁয় জামায়াত ইসলামীর মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১:৩৭ পিএম 
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিআর’সহ (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ-৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম. আব্দুর রাকিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক; জেলা জামায়াতের সেক্রেটারি, নওগাঁ-৫ (সদর) আসনের প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আ. স. ম. সায়েম; নওগাঁ-৬ আসনের প্রার্থী ও পাচুপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম; সাবেক জেলা শিবির সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন; সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম এবং পৌর জামায়াতের আমির মাওলানা ওবায়দুল ইসলাম।

বক্তারা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে উভয় কক্ষে পিআর বাস্তবায়ন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট শক্তির বিচার দৃশ্যমান করা এবং ১৪ দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।



সর্বশেষ সংবাদ 

ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
সৌদি আরবের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]