পিআরসহ ৫ দফা দাবিতে রাঙ্গামাটিতে জামায়াতের মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে

2025-10-15T16:11:45+06:00
2025-10-15T16:11:45+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পিআরসহ ৫ দফা দাবিতে রাঙ্গামাটিতে জামায়াতের মানববন্ধন
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৪:১১ পিএম 
জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলা শাখা। 

বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে পোস্টার ও ব্যানার হাতে নিয়ে অংশ নেন দলটির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল আলীম, ২৯৯ নং আসনে জামায়াত ঘোষিত প্রার্থী এ্যাডভোকেট মোক্তার আহমেদ, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুস সালাম, পৌর জামায়াতের সহ সম্পাদক অ্যাড. রহমতুল্লাহসহ থানা ও উপজেলা নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ এগুলোই আজ গণমানুষের দাবি।

বক্তারা আরও বলেন, মাত্র ৩০ শতাংশ ভোট পেয়ে কোন একটি দল দেশ পরিচালনার নামে জনগণের উপর শোষণ নিপীড়ন ও দুর্নীতি করবে এটি জনগণ মেনে নিবে না। সরকার যদি গণমানুষের দাবি উপেক্ষা করে গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে আয়োজনের চেষ্টা করে, তাহলে বোঝা যাবে এটি একটি দলের এজেন্ডা বাস্তবায়নের অংশ। নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণ তার জবাব দেবে। 

তাই সরকারকে শান্তিপূর্ণ উপায়ে ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা।



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]