জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের পালকী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি নড়াইল জেলা প্রধান সমন্বয়ক লে. কর্নেল এম. শাব্বির আহমেদ (অব.)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি।
এ সময় আরও বক্তব্য দেন জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক, এস. এম. সাইফুজ্জামান, কালিয়া উপজেলা প্রধান সমন্বয়ক ওমর ফারুক, লোহাগড়া সমন্বয়ক সাজু আহমেদ ও মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ প্রমুখ।
বক্তারা বলেন, এক শ্রেণির লোক ক্ষমতার মোহে অন্ধ হয়ে এলাকার উন্নয়নের পরিবর্তে ব্যক্তিস্বার্থে ব্যস্ত। দেশের বর্তমান সমস্যা সমাধানে সৎ, নীতিবান ও আদর্শ নেতৃত্ব প্রয়োজন—যে নেতৃত্ব জনগণের সেবায় নিজেকে নিবেদন করবে।
সভায় দলীয় প্রচার ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়। নড়াইল জেলায় এনসিপির পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক সফর, মতবিনিময় সভা এবং লিফলেট বিতরণ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়।
আলোচনা সভায় স্থানীয় নেতা-কর্মী, বিভিন্ন পেশার মানুষ ও সুধীজন অংশগ্রহণ করেন।
দেশবার্তা/একে