গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

‘সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ’ শ্লোগানকে সামনে রেখে সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য ও মর্যাদা রক্ষায় গাইবান্ধায়

2025-11-26T15:25:26+06:00
2025-11-26T15:25:26+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে সাংস্কৃতিক অনুষ্ঠান
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৩:২৫ পিএম 
‘সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ’ শ্লোগানকে সামনে রেখে সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য ও মর্যাদা রক্ষায় গাইবান্ধায় সাঁওতাল নারীদের সাংস্কৃতিক উৎসব উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার দিনব্যাপী সাঁওতাল এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের সাতানায় অবলম্বন ও জনউদ্যোগ আলোচনা, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোরঘর শিশু শিক্ষা কেন্দ্রের মাঠে এই উৎসব উদযাপিত হয়। 

বর্ণিল এই আয়োজনে নারীদের গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাঁওতালরা তাদের সংস্কৃতি তুলে ধরেন।

এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ আন্দোলন গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে বক্তব্য দেন জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক রজতকান্তি বর্মন, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা, উদীচীর সাধারণ সম্পাদক সংস্কৃতিকর্মী শিরিন আকতার, নারী নেত্রী অঞ্জলী রানী দেবী, আদিবাসী নেতা রাফেল বাস্কে, পল্লবী মুরমু, ধ্রুবতারার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠান উপস্থাপন করেন অবলম্বনের কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান মুকুল ও ইউএন- উইমেন এর প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিমা চক্রবর্ত্তী। 

বক্তারা বলেন, সাঁওতাল নারীরা প্রান্তিক জনগোষ্ঠী হওয়ার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। ফলে তাদেরকে এই অবস্থা থেকে উত্তরণে সকলকে এগিয়ে আসতে হবে। নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। তাদেরকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। 

প্রতিনিধি/একে



সর্বশেষ সংবাদ 

পিরোজপুরে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১০
‘মাই ফেনী’ অ্যাপ চালু, এক ক্লিকে মিলবে পৌরসেবা
প্রথম দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস
গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]