নার্সিং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীতে সোমবার বেলা ১১ টার দিকে সদর হাসপাতালে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।ঢাকায়

2025-04-28T18:36:44+06:00
2025-04-28T18:36:44+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নার্সিং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৬:৩৬ পিএম 
রাজবাড়ীতে সোমবার বেলা ১১ টার দিকে সদর হাসপাতালে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । 
ঢাকায় বিএনএমসিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও ব্লকড কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ ও  বিএনএমসির রেজিস্টারের পদত্যাগের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।  
সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী রবিউল ইসলাম, মানিক মিয়া, রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সজীব মিয়া, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন, আইডিয়াল নার্সিং কলেজের শিক্ষার্থী রকি প্রামানিক প্রমুখ।
আন্দোলনরত শিক্ষার্থী বলেন, গত প্রায় ১ সপ্তাহ ধরে  ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (পাস কোর্স) করার দাবিতে আন্দোলন করে আসছেন তারা। ঢাকায় বিএনএমসিতে শান্তিপূর্ণ আন্দোলনে বিএনএমসির রেজিস্টারের মদদে-উসকানিতে শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালায়। এই হামলায় কয়েক শিক্ষার্থী আহত হয়েছেন। একটি শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের এই নির্মম হামলার তীব্র নিন্দা জানান তারা। এসময় বিএনএমসির রেজিস্টারের পদত্যাগের দাবি করা হয়। 
 শনিবার থেকে ক্লাস, পরীক্ষা ও ক্লিনিক্যাল প্রাকটিস বর্জন করে আন্দোলন করে আসছেন তারা। দাবি আদায় না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।   



সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]