এলএনজির পরিবর্তে সৌরবিদ্যুতে বরাদ্দের দাবিতে যুব পদযাত্রা

চট্টগ্রাম অফিস

সারাদেশ

প্রতি বছর বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় ৫৫ হাজার কোটি টাকার জ্বালানি আমদানি করতে হয়, আর এর একটা বড়

2025-12-19T15:36:27+06:00
2025-12-19T15:36:27+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
এলএনজির পরিবর্তে সৌরবিদ্যুতে বরাদ্দের দাবিতে যুব পদযাত্রা
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৬ পিএম 
প্রতি বছর বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় ৫৫ হাজার কোটি টাকার জ্বালানি আমদানি করতে হয়, আর এর একটা বড় অংশ চলে যায় এলএনজি আমদানিতে। চালু থাকা বিদ্যুৎকেন্দ্রে গ্যাসের ঘাটতি থাকার পরও বিগত চার বছরে সরকার ১১টি এলএনজি বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দিয়েছে সরকার। এর চারটি নির্মাণাধীন ও সাতটি নির্মাণকাজ শুরু করার অপেক্ষায় আছে। গ্যাসের ঘাটতি পূরণের জন্য সরকার ২০১৮ সাল থেকে তরলীকৃত গ্যাস (এলএনজি) আমদানি শুরু করে।

এ অবস্থায় নতুন করে এলএনজি আমদানির পরিবর্তে সৌর ও বায়ু বিদ্যুতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) যুব পদযাত্রা অনুষ্টিত হয় চট্টগ্রামের কর্নফুলী নদীর পাশে ব্রীজঘাটা এলাকায়। জেটনেটবিডির সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা আইএসডিই-বাংলাদেশ এ পদযাত্রার আয়োজন করেন।  

সমাবেশে বক্তরা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক সংকট সৃষ্টি হবার পর এলএনজি ও পেট্রোলিয়ামের সরবরাহ ক্রমশ ঝুঁকিতে পড়ছে। এ অবস্থায় নতুন এলএনজি টার্মিনাল ও এলএনজি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলে তা দেশের অর্থনীতির গলার কাঁটা হয়ে উঠতে পারে। পাশাপাশি, প্রতি বছর প্রায় ৬ বিলিয়ন ডলার জ্বালানি আমদানির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরেও অসহনীয় চাপ তৈরি হচ্ছে। জাতীয় বাজেটের উপর জ্বালানি আমদানি ও ক্যাপাসিটি চার্জের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কৃষি, স্বাস্থ্য, যোগাযোগ ও শিক্ষার মতো অতি জরুরি খাতে বরাদ্দ কমছে যা সামগ্রিকভাবে জনকল্যাণ ও মানবসম্পদ উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়ছে।

যুব পদযাত্রায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ক্যাব কেন্দ্রিয় ভাইস প্রেসডেন্ট এস এম নাজের হোসাইন, সিআরসিডির নির্বাহী পরিচালক ও ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, জেলা সামাজিক উদ্যোক্তাপরিষদের যুগ্ন সস্পাদক মো. জানে আলম, আইএসডিই এর কর্মসূচি কর্মকর্তা রাইসুল ইসলাম, ইন্টার্ন মো: সাইমন ইসলাম, ক্যাব যুব গ্রুপ কর্ণফুলী উপজেলার সভাপতি মো. আরেফীন, যুগ্ন সম্পাদক ইমরান হোসেন তারা ও ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সদস্য সিদরাতুল মুনতাহা প্রমুখ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

অলৌকিক-ভৌতিক-আধ্যাত্মিক
কিশোরগঞ্জে পোল্ট্রি খাতে ন্যায্যমূল্যের দাবিতে খামারিদের মানববন্ধন
দেশে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা
মুক্তিযুদ্ধে বিজয় হলেও, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: স্পিকার

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]