দিনাজপুরে শিশু পরিবারে ক্রীড়া ও প্রতিযোগিতার সাংস্কৃতিক পুরস্কার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, এতিম শিশুদের যথাযথ যত্ন ও পরিচর্যা নিশ্চিত করা গেলে পড়াশোনার মাধ্যমে

2026-01-06T14:48:59+06:00
2026-01-06T14:48:59+06:00
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে শিশু পরিবারে ক্রীড়া ও প্রতিযোগিতার সাংস্কৃতিক পুরস্কার বিতরণ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম 
দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেছেন, এতিম শিশুদের যথাযথ যত্ন ও পরিচর্যা নিশ্চিত করা গেলে পড়াশোনার মাধ্যমে তারা একদিন সোনার টুকরো মানুষে পরিণত হতে পারে। তারাই ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

সবার সহযোগিতায় সরকারি শিশু পরিবারকে দেশের একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাও সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সরকারি শিশু পরিবার (বালক), রাজবাটি, দিনাজপুরের আয়োজনে প্রতিষ্ঠানটির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এতিম শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল মতিন সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন সরকারি শিশু পরিবার (বালক)-এর উপতত্ত্বাবধায়ক মাহমুদা নুসরাত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমলিকা পাল, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম।

সভাপতির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল মতিন বলেন, জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় সরকারি শিশু পরিবার (বালক) প্রতিষ্ঠানে আগের তুলনায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। সরকার নির্ধারিত নীতিমালার আলোকে শিশুদের যত্নসহকারে লালন-পালন করা হচ্ছে।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কারিগরি প্রশিক্ষক ফামিদা খাতুন।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

পিরোজপুরে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২, আহত ১০
‘মাই ফেনী’ অ্যাপ চালু, এক ক্লিকে মিলবে পৌরসেবা
প্রথম দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস
গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১

সর্বাধিক পঠিত 

এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত
সেলফী পরিবহনের রুট পারমিট বাতিল দাবি
অস্তিত্বহীন পাঠাগারে সরকারি অনুদান, বঞ্চিত প্রকৃত গ্রন্থাগার
ঝগড়া না করার প্রতিশ্রুতি দেব-শুভশ্রীর
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]