জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে শহরের নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ এ প্রতিযাগিতার উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সঙ্গীত, নত্য, আবৃত্তি, রচনা, বিতর্ক, অভিনয়, হামদ, নাত ও ক্বরাতসহ বিভিন্ন বিষয়ে প্রতিযাগিতায় শিক্ষার্থীদের প্রাণবন্ত উৎসব মুখর হয়ে ওঠে পুরা বিদ্যালয় চত্বর। কারও কণ্ঠে দেশ প্রেমের গান, কারও আবত্তিতে ভাষার সদর্য, আবার কারও অভিনয় উঠে আসে সমাজ ও জীবনের নানা গল্প।
উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হাসনের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী আবু আফান রোজ বাবু শহিদুল ইসলাম শ্যামল সরকার ইন্দ্রজিৎ সাধু প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী শিক্ষা কর্মকর্তা সানজিদা খাতুন সহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।
সদর উপজলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশ সাহিত্য ও সংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরী। এমন আয়োজনে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক।
আয়োজকরা জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ ধরনের প্রতিযাগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান আনন্দমুখর পরিবেশ তৈরি করে যেখানে শিখন আর সৃষ্টির বন্ধন আরো দৃঢ় হবে।
প্রতিনিধি/আরএইচ