কোটালীপাড়ায় দিনমজুরের বসতঘর ভাঙচুরের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছলেমান বিশ্বাস নামে এক ভূমিদস্যুর বিরুদ্ধে আজিজুল শেখ (৩৫) নামে এক দিনমজুরের বসতবাড়ি ভেঙে ফেলে

2026-01-16T16:49:21+06:00
2026-01-16T16:49:21+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
কোটালীপাড়ায় দিনমজুরের বসতঘর ভাঙচুরের অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম 
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছলেমান বিশ্বাস নামে এক ভূমিদস্যুর বিরুদ্ধে আজিজুল শেখ (৩৫) নামে এক দিনমজুরের বসতবাড়ি ভেঙে ফেলে ঘরের পোঁতায় গাছ লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আজিজুল শেখ উপজেলার উনশিয়া গ্রামের সেকেন্দার আলী শেখের ছেলে।

জানা গেছে, একই গ্রামের ভূমিদস্যু মোক্তার বিশ্বাসের ছেলে ছলেমান বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন ধরে আজিজুল শেখের বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে সম্প্রতি ছলেমান বিশ্বাস লোকজন নিয়ে আজিজুল শেখের বসতঘর ভেঙে ফেলে এবং ঘরের পোঁতায় গাছ রোপণ করে দখল নেওয়ার চেষ্টা করে।

নিজের ঘর না থাকায় বর্তমানে আজিজুল শেখ পরিবারসহ পাশের বাড়ির এক ব্যক্তির ঘরের বারান্দায় আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

আজিজুল শেখ বলেন, “আমি পার্শ্ববর্তী দক্ষিণপাড়া গ্রামের খালেক শেখের মেয়েদের কাছ থেকে ৫ শতাংশ জমি কিনে ঘর তুলে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছি। একই দাগের আরও ৫ শতাংশ জমি ছলেমান বিশ্বাস কিনেছেন। সম্প্রতি তিনি লোকজন নিয়ে এসে আমার বসতঘর ভেঙে ফেলেন এবং ঘরের পোঁতায় গাছ লাগিয়ে দেন। এ ঘটনায় আমি কোটালীপাড়া থানায় মামলা করেছি। মামলা করার পর থেকেই আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।”

এ বিষয়ে অভিযুক্ত ছলেমান বিশ্বাস বলেন, “আজিজুল আমার জমিতে ঘর তুলে বসবাস করছিল। তাই আমি ঘর ভেঙে দিয়েছি।”

আজিজুল শেখের প্রতিবেশী হানিফ বিশ্বাস ও ওমর আলী শেখ বলেন, আমাদের জানা মতে আজিজুল শেখ তার নিজস্ব জমিতেই ঘর তুলে বসবাস করছিল। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে আজিজুল বাড়িতে না থাকার সুযোগে ছলেমান বিশ্বাস লোকজন নিয়ে এসে তার বসতঘর ভেঙে ফেলে এবং ঘরের পোঁতায় গাছ লাগিয়ে দেয়। 

এ বিষয়ে আজিজুল শেখের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন বলেন, “মামলার প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]