মৌলভীবাজারে দুর্ঘটনায় যুবক নিহত

মৌলভীবাজার সংবাদদাতা

সারাদেশ

মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় শামসুদ্দিন আহমদ মুন্না (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বুধবার ৭ মে দুপুর ১২টার দিকে

2025-05-08T11:56:08+06:00
2025-05-08T11:56:08+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মৌলভীবাজারে দুর্ঘটনায় যুবক নিহত
মৌলভীবাজার সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১:৫৬ এএম 
মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় শামসুদ্দিন আহমদ মুন্না (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার ৭ মে দুপুর ১২টার দিকে উপজেলার রতুলীবাজারে দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী রাজু আহমদ ও পথচারী প্রণজিত গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মুন্না উপজেলার বড়থল গ্রামের ফয়জুল হকের ছেলে।

জানা গেছে, ৭ মে দুপুরে মোটরসাইকেলে রাজু আহমদ ও মুন্না আহমদ আহমদ আজিমগঞ্জ থেকে রতুলীবাজারের দিকে আসছিলেন। তারা রতুলীবাজার এলাকায় পৌঁছামাত্র পথচারী প্রণজিত রাস্তা পার হচ্ছিলেন। এসময় তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী রাজু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি সেলুনের দোকানের পিলারে সাথে ধাক্কা খান। এতে রাজুর সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী মুন্না আহমদ ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন রাজু আহমদ ও পথচারী প্রণজিত। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বড়লেখা ওসি আবুল কাশেম সরকার বুধবার বিকেলে বলেন,  মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরও দুজন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত যুবকের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]