জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে কর্মী-সমর্থকদের বাধা

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল মান্নানকে মনোনয়ন প্রত্যাহার করতে দেয়নি তার কর্মী-সমর্থকরা। মঙ্গলবার (২০ জানুয়ারি)

2026-01-20T18:01:29+06:00
2026-01-20T18:01:29+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে কর্মী-সমর্থকদের বাধা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:০১ পিএম 
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল মান্নানকে মনোনয়ন প্রত্যাহার করতে দেয়নি তার কর্মী-সমর্থকরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাজনগরের দত্তগ্রাম এলাকায় তার নিজ বাড়ি ঘেরাও করে রাখেন কয়েক হাজার সমর্থক।

জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বিলালকে মনোনীত করা হয়েছে। সে কারণে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নানের মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলেও তাতে আপত্তি জানান স্থানীয় কর্মী-সমর্থকরা।

সমর্থকদের দাবি, শুরু থেকেই আব্দুল মান্নান নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন এবং তারা ব্যাপক পরিশ্রম করেছেন। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিতে তারা রাজি নন। এ কারণে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত তাকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়। জেলা নেতারা দেখা করতে এলে নেতাকর্মীরা তাদের ফিরিয়ে দেন।

বিকেলে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় ঘরের ভেতর অবস্থানরত কর্মী-সমর্থকদের মাঝেই ছিলেন আব্দুল মান্নান। জানালা দিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, বিষয়টি কেন্দ্রকে বিস্তারিতভাবে জানানো হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]