নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করে তুলবো: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, এবারের নির্বাচনকে আমরা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ

2026-02-07T16:07:35+06:00
2026-02-07T16:07:35+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করে তুলবো: বিভাগীয় কমিশনার
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম 
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, এবারের নির্বাচনকে আমরা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ করে তুলবো। ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এ নির্বাচনে কেউ ব্যালট বাক্স নিয়ে যেতে পারবে না, ব্যালট পেপারে সিল দিয়ে বাক্স ভরিয়ে দেওয়ার সুযোগও থাকবে না। কেবলমাত্র যোগ্য ভোটাররাই ব্যালট পেপারে সিল দেবেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মিলনায়তনে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিজাইডিং অফিসারকে কেন্দ্রের ‘রাজাধিরাজ’ উল্লেখ করে তিনি আরও বলেন, কেন্দ্রে বিশৃঙ্খলা দুইভাবে হতে পারে—একটি বাইরে থেকে, অন্যটি ভেতর থেকে। বাইরের দায়িত্ব আমাদের, আর ভেতরের দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের। ভেতর থেকে সমস্যা হলে তা আমাদের জন্য দুর্বিষহ হয়ে উঠবে, যা মূলত মিস ম্যানেজমেন্টের ফল। তাই সবাইকে আন্তরিকভাবে ম্যানেজারের ভূমিকা পালন করতে হবে। আপনাদের কাছে সব ধরনের ক্ষমতা রয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, বিগত দিনের নির্বাচন কেমন হয়েছে তা আপনারা দেখেছেন। এবারের পরিবেশ ভিন্ন ধরনের। এখন পর্যন্ত নির্বাচনী সহিংসতা ঘটেনি—এর কৃতিত্ব জনগণ ও রাজনৈতিক দলগুলোর, যাদের সংযম আমরা দেখেছি।

তিনি বলেন, এমন নির্বাচনী পরিবেশ আর হয়তো দেখা যাবে না। এই সুযোগ কাজে লাগাতে না পারলে দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না। নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় কেউ এড়াতে পারবে না। একটু দায়িত্বশীল হয়ে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলেই সফল হওয়া সম্ভব।

এডহক ৪৮ এডি রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সালাহ উদ্দিন আল মামুন বলেন, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। পাশাপাশি সামাজিক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যান্য বক্তারা হলেন, পদাতিক ৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান আহমদ, ক্যাপ্টেন মাহমুদ হাসান জাহিন, সিনিয়র সহকারী কমিশনার হেদায়েত উল্লাহ, তামজীদ রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী এবং বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান।

সভায় প্রশিক্ষণপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। এদিন ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৯১ জন প্রিজাইডিং অফিসার, ৪৩৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮৪৪ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ছয় আন্তর্জাতিক সরবরাহকারীর স্থানীয় প্রতিনিধিত্ব একই বলয়ে
কর্মসংস্থান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইকবাল-জাহাঙ্গীর
নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন গ্রেপ্তার
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
সৌদি আরবের সামরিক স্থাপনায় হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
বৈধ বরাদ্দের পরও চা দোকানিকে হুমকি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]