জ্বালানি তেলের পাচার রোধে সুনামগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি। শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে

2026-03-07T14:43:13+06:00
2026-03-07T14:43:13+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
জ্বালানি তেলের পাচার রোধে সুনামগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:৪৩ পিএম 
বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সুনামগঞ্জ সীমান্তে তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি। শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করতে চেকপোস্ট বসানোর পাশাপাশি বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ সন্দেহভাজন পরিবহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে সুনামগঞ্জ বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি এলসি পয়েন্টে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে যাতে বাংলাদেশগামী পাথর ও কয়লা ভর্তি বড় ট্রাক-ডাম্পারগুলো আনলোড করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ করার সময় অবৈধভাবে তেল পাচার করতে না পারে।

বিজিবি বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করে, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক ওঠা-নামা চলছে। এই সুযোগে সীমান্ত দিয়ে এক শ্রেণির অসাধু পাচারকারী অধিক মুনাফার আশায় গোপনে তেল পাচারের চেষ্টা করছে বলে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধির আশংকায় সীমান্ত পথে অবৈধভাবে তেল পাচার রোধকল্পে সুনামগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের অস্থিরতার কারণে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি ও অধিক মুনাফা লাভের আশায় জ্বালানি তেলের মজুদ এবং পাচারের ঝুঁকি থাকায় সীমান্তে বিজিবি সর্বোচ্চ গোয়েন্দা নজরদারী ও সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি যেসব রুট দিয়ে জ্বালানি তেল পাচারের আশঙ্কা বেশি রয়েছে সেসব পয়েন্টে চেকপোস্ট মোতায়েন করা হয়েছে। জ্বালানি তেল পাচারসহ যে কোন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]