সুনামগঞ্জে অবৈধ ২টি ইটভাটাকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জ সদর উপজেলায় ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২টি ইটভাটাকে ৩ লক্ষ টাকা

2026-03-09T16:13:28+06:00
2026-03-09T16:13:28+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বন্ধ কার্যক্রম
সুনামগঞ্জে অবৈধ ২টি ইটভাটাকে জরিমানা
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:১৩ পিএম 
সুনামগঞ্জ সদর উপজেলায় ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ২টি ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা ও ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়।

সোমবার পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার অভিযানে নেতৃত্ব দেন।

এসময় ভ্রাম্যমাণ আদালতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বিরামপুরের মেসার্স খন্দকার ব্রিকস বালিকান্দি ও হালুয়ারগাটের মেসার্স মিজান ব্রিকসের ইটভাটাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে ৩ লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয় এবং ফায়ার সার্ভিস দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]