সুনামগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অবৈধভাবে মজুদকৃত দুই হাজার আশি লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বুধবার দুপুর ২টা থেকে

2026-04-01T19:02:14+06:00
2026-04-01T19:02:14+06:00
সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সুনামগঞ্জে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম 
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অবৈধভাবে মজুদকৃত দুই হাজার আশি লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বুধবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিবুর রহমান। এসময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে সাচনাবাজারের মসজিদ মার্কেট সংলগ্ন একটি বন্ধ দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। গোডাউনের মালিক নবী হোসেন।

পরবর্তীতে উদ্ধারকৃত ডিজেল যথাযথ প্রক্রিয়া সাচনা বাজারস্থ যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপোর ম্যানেজারের জিম্মায় প্রদান করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এব্যাপারে গোডাউনের মালিক নবী হোসেন জানান, আমি বিক্রির জন্য ডিজেল স্টক রাখিনি। আমার নিজস্ব ৪ টা নৌকা আছে। এই নৌকার ইঞ্জিনে ব্যবহারের জন্য ক্রয় করে রেখেছি।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান ‎‎জানান, সারাদেশে জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক রাখার স্বার্থে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারলাম এখানে ডিজেল মজুদ করা আছে। তবে ঘটনাস্থলে কাউকে আটক বা পাওয়া যায়নি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় এক শ্রেণির অসাধু চক্র অবৈধভাবে তেল মজুদ ও পাচারের অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, আজকের অভিযানে অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়েছে, যা আমাদের চলমান তৎপরতারই একটি অংশ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় মজুদ ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দেশের বিভিন্ন ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারস্থ যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপোতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) হতে ১.৫ প্লাটুন বিজিবি সদস্য এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প মোতায়েন থেকে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। মোতায়েনকৃত সদস্যরা নিয়মিত তদারকি, গোয়েন্দা নজরদারি ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে দায়িত্ব পালন করছে। এছাড়াও সীমান্তে টহল, চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়েছে, বিশেষ করে ৩টি এলসি পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হন : ডা. জাহিদ
কুড়িগ্রামে শুরু ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া
বরুড়ায় সরকারি জায়গায় অনুমতি ছাড়াই গাছ কাটার অভিযোগ
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে মানব পাচারকারীর ২০ আস্তানা ধ্বংস
সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কা

সর্বাধিক পঠিত 

দুর্নীতির অভিযোগে বিআরটিএ চট্টগ্রাম সার্কেল-১ ডিডির অপসারণ দাবি
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পদে আলোচনায় শফিকুল আলম শিপলু
এক মাসেও এল না ছাত্রদলের নতুন কমিটি, নেপথ্যে কী
শৃঙ্খলা ও মানবিকতায় দেশ গড়তে স্কাউটদের আহ্বান খাদ্যমন্ত্রীর
তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]